বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় একথা বলেন তিনি। দুপুর ১২টা ২৫ মিনিটের সময় সমাবেশস্থলে তিনি হাজির হন। এসময় স্লোগানে মুখরিত হয়ে উঠে আলিয়া মাদ্রাসা মাঠ।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
একজন হাজীকে সমাবেশস্থল থেকেই মঞ্চে ডেকে পাশাপাশি দাঁড়িয়ে তারেক রহমান বলেন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পৃথিবী, বেহেশত-দোযখ, সবকিছুর মালিক কে? তখন লাখো জনতা বলে ‘আল্লাহ’।
এরপর তারেক রহমান বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল আল্লাহর সঙ্গে শিরক করে, তারা বেহেশতের টিকিট দিয়ে দেয়। বলেন এটা কি ঠিক? এটা কি আল্লাহর সঙ্গে নাফরমানি কিংবা শিরক নয়?
এছাড়া যুবসমাজ এবং নারী সমাজের উন্নয়ন এবং দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবার নদীকানন হবে বাংলাদেশ, কর্মসংস্থানের সুযোগ পাবে যুবসমাজ।
তারেক রহমান জনসভায় যোগ দেয়ার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সব মিছিলের গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ।
এর আগে বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে আলিয়া মাদ্রাসার উদ্দেশে রওনাকালে পথে পথে বিশেষ করে প্রবেশপথে চৌহ্রাটা মোড় এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।
তারেক রহমানের নির্বাচনী জনসভায় বিপুল পরিমাণ নেতাকর্মী সিলেট ও সুনমাগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশ নিয়েছেন। বিশেষ করে দলীয় প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন রঙের টুপি পরে সমাবেশে যোগ দিয়েছেন। গতকাল রাত থেকে আলিয়া মাদ্রাসা মাঠে জমায়েত শুরু করেন তারা। আজ বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করেন। সকাল ১১টার আগেই কানায় কানায় মাঠটি পূর্ণ হয় মাঠ। দুপুরে দেখা গেছে মাঠে স্থান সংকুলান না হওয়ায় মাঠের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন আম্বরখানা মসজিদের ইমাম মাওলানা ছালিক আহম।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিতে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় শুরুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। ১১টার দিকে সভাস্থলে পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপর ১২টার দিকে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করেন। সভায় সকালেই উপস্থিত হন সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীরা। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশের মঞ্চের পাশে অবস্থান নিতে দেখা গেছে।
সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে তারেক রহমান বুধবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে নেমে সরাসরি শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। গতকাল মধ্যরাতে তিনি শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে যান। সেখানে নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তৃতা করেন। ভোট চান ধানের শীষে।
কালের সমাজ/এসআর

