ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনাকে নিজেদের কৌশলে আটকে রাখছে স্পেন

স্পোর্টস ডেস্ক | জুলাই ২০, ২০২৬, ০২:০২ এএম আর্জেন্টিনাকে নিজেদের কৌশলে আটকে রাখছে স্পেন

ফুটবল বিশ্বের দুই মহাদেশের সেরা দুই সিংহাসনের অধিপতি শিরোফার লড়াই শুরু হয়েছে। ইউরোপের রাজত্ব জয় করা স্পেনের গতি ও কৌশলের বিপরীতে কোপা আমেরিকার মুকুট ধরে রাখা আর্জেন্টিনার চিরচেনা ছন্দ আর অভিজ্ঞতার এক মহাকাব্যিক লড়াই দেখছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা।

আজ সোমবার (২০ জুলাই) রাত ১টায় আন্তর্জাতিক ফুটবলের শ্রেষ্ঠত্বের এই নতুন যুদ্ধ দুই পরাশক্তির মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে একের পর এক ট্যাকটিকাল ফাউলে খেলাটা দুর্বিষহ করে তুলেছিল আর্জেন্টিনা। ঠিক তেমন না হলেও আর্জেন্টিনাকে আজ স্পেন একই কৌশলে আটকে রাখছে।

মাঝমাঠে পারেদেসের অনুপস্থিতিটা ভালোভাবেই টের পাচ্ছে আর্জেন্টিনা। তার অনুপস্থিতিতে ৪ জনের মিডফিল্ডকেও ভালোভাবেই চাপে রেখেছে স্পেন। শারীরিক ফুটবলের সঙ্গে টেকনিক্যালিটির মিশেলে স্প্যানিশরাই হয়ে উঠেছে শ্রেয়তর দল।

হাইড্রেশন ব্রেকের আগে স্পেনই বেশি আক্রমণ করেছে। বলের দখল রেখেছে ৬৫ শতাংশ সময়, শটও তাদেরই বেশি, ১টি।

শুরুর ৪৫ মিনিটে আর্জেন্টিনা-স্পেনের কোনো দলই গোলের দেখা পেল না। ০-০ স্কোরলাইন নিয়ে প্রথমার্ধ শেষ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে।

৪৪ মিনিটেই মাঠ ছাড়তে হলো মার্তিনেজকে
কিছুক্ষণ আগেই হলুদ কার্ড দেখেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। তার একটু পর চোট নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। ৪৪ মিনিটে তার বদলে মাঠে নামলেন নিকলাস ওতামেন্দি।

স্পেন ও আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ
বিশ্বকাপের ফাইনালের একাদশে আর্জেন্টিনা ৩টি পরিবর্তন নিয়ে নামছে। গঞ্জালো মন্তিয়েল খেলবেন নাহুয়েল মলিনার জায়গায়। রদ্রিগো দে পল একাদশে ফিরেছেন জুলিয়ানো সিমিওনের জায়গায়। ফিটনেস সমস্যায় নেই লিয়ান্দ্রো পারেদেস, তার জায়গায় একাদশে ঢুকেছেন নিকোলাস গঞ্জালেস।

কুকুরেয়ার শট বেরিয়ে গেল বাইরে দিয়ে
বক্সের বাইরে থেকে আর্জেন্টিনা রক্ষণকে চমকেই দিয়েছিলেন মার্ক কুকুরেয়া। তার বাম পায়ের শটটা অবশ্য শেষমেশ বেরিয়ে গেল দূরের পোস্টেরও বাইরে দিয়ে।

হলুদ কার্ড দেখলেন লিসান্দ্রো
আর্জেন্টিনার আক্রমণ ঠেকিয়ে ওইয়েরজাবালের কল্যাণে একটা প্রতি আক্রমণে উঠছিল স্পেন। তবে সেটা প্রতিপক্ষ অর্ধেই ফাউল করে ঠেকালেন লিসান্দ্রো মার্তিনেজ। বড় সুযোগ ফাউল করে ঠেকানোর দায়ে রেফারি পকেট থেকে বের করলেন হলুদ কার্ড। ম্যাচের ৪০ মিনিটে প্রথম কার্ডের দেখা মিলল এবারের ফাইনালে।

স্পেন একাদশ অপরিবর্তিত
স্পেন একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইস, দানি অলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আর্জেন্টিনার চূড়ান্ত একাদশ—
এমিলিয়ানো মার্তিনেজ;
গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো;
রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস;
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

Link copied!