ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক | জুলাই ২০, ২০২৬, ০১:৩৭ পিএম হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে রানার্সআপ হওয়ার পরেও লিওনেল মেসি ও তার দলের যোদ্ধাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে কোনো ঘাটতি নেই। দলের এমন লড়াইকে কুর্নিশ জানিয়ে আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলে বীরদের বরণ করে নিতে দেশজুড়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মিলে দলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘খেলোয়াড়দের অনেক অনেক ধন্যবাদ! শেষ পর্যন্ত আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময়ই সবার ওপরে।’

রানার্স-আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করার পর রেডিও মিত্রে-তে মিলেই বলেন, ‘আমি জানি, খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য সময়টা এখন বেশ কঠিন। তবে প্রাথমিক এই হতাশা কেটে গেলে তারা বুঝতে পারবে, তারা কত বড় অর্জন নিয়ে দেশে ফিরছে।’

May be an image of football, soccer, ball, stadium and text

যুক্তরাষ্ট্র থেকে জাতীয় দলটি যেদিন দেশে ফিরবে এবং যে দিনটিতে খেলোয়াড় ও কোচিং স্টাফরা সমর্থকদের সাথে শিরোপা লড়াইয়ের এই অর্জনের উদযাপন করতে চাইবেন, সেদিনই দেশজুড়ে সাধারণ ছুটি কার্যকর হবে। যদিও ছুটি সোমবার নাকি মঙ্গলবার হবে—তা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসনি। খেলোয়াড়দের দেশে ফেরার সময় এবং প্রস্তুতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

May be an image of soccer and text

সাধারণ ছুটির এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগেভাগেই পরবর্তী দুই দিনের সব ধরনের ফুটবলীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এর মধ্যে এস্তুদিয়ান্তেস ও ইন্দিপেন্দিয়েন্তে রিভাদাভিয়ার মধ্যকার আর্জেন্টাইন সুপার কাপের ম্যাচটিও রয়েছে।

May be an image of soccer, football, crowd and text that says ‍‍`Sav when whenyoupaywithVisa you pay Thanh ThanYou with withVisa Visa VISA eauP B Ueй ATA: @AFASeleccionEN @AFASeleccionEN‍‍`

ফাইনাল ম্যাচে জয় না আসলেও, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার লড়াই ও নিবেদন ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছে। এখন দেশজুড়ে অপেক্ষা- এক বীরোচিত বরণের।

কালের সমাজ/এসআর

Link copied!