ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১০:৩৩ এএম তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভোলার বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোলার শহরের গাজীপুর রোড এলাকার তোফায়েল আহমেদের বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর করেন তারা। পরে আগুন দেওয়া হয়।

শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ৯টায় ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কালি নাথ রায়ের বাজার এলাকায় শহীদ নুরে আলম চত্বরে দিয়ে সমাবেশ করেন ছাত্র ও জনতা।

 

কালের সমাজ/এ.স./সাএ

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!