ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঈদগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান- ধারালো অস্ত্রসহ গ্রেফতার -৮

জেলা প্রতিনিধি, কক্সবাজার | সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৭:০৬ পিএম ঈদগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান- ধারালো অস্ত্রসহ গ্রেফতার -৮

কক্সবাজারের ঈদগাঁওয়ে অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এক সাঁড়াশি অভিযানে ৮ জন গ্রেফতার হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নির্দেশে এবং এসআই মো. আজিমুল হকের নেতৃত্বে পুলিশের চৌকস টিম এই সফল অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঈদগাঁও রেলস্টেশন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালালে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে চক্রটি। এ সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকেই ৭ জনকে হাতেনাতে আটক করে।গ্রেফতারকৃতরা হলেন—
তানভীর হাসান (২০)
রিয়াজ উদ্দিন তুষার (২৪)
মো. সাহেদ (২২)
শাহীনুর রহমান (২১)
জাহেদ মিয়া (২৬)
আমজাদ হোসেন (২৭)
মো. মিকদাত (২৩)
তারা সকলেই ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গভীর রাতে রেলস্টেশন এলাকায় তাদের অবস্থান সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় বড় ধরনের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেফতার দেখানো হয় বলে পুলিশ জানায়।
রেলস্টেশন অভিযানের পরপরই ইসলামপুর ইউনিয়নের খানঘোনা এলাকায় ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে ফেরদৌস ওয়াহিদ (২৪) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিপজ্জনক ‍‍`হেক্সা ফোল্ডিং ছোরা‍‍` উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত ফেরদৌস ওয়াহিদ দক্ষিণ খানঘোনা (নাপিতখালী) এলাকার মো. ইসলামের ছেলে। তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, "এলাকার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের অপরাধকর্মে বাধা দেওয়া এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঈদগাঁও থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।"

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!