ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৮:৫১ পিএম নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের  অভিযান

ফরিদপুরের নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। ১৪ ই সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলার বিভিন্ন জলাশয় ও খালে অভিযানে পরিচালনা করেন। অবৈধভাবে খালে  স্থাপিত  ভেসাল  উচ্ছেদে ও শশা বিলে চায়না দুয়ারি জাল  অভিযানে জব্দ করে পুড়িয়ে  ধ্বংস করে। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে স্থাপিত ভোসালের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো পরিদর্শন করেন। পরে অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্যসম্পদ রক্ষা এবং অনুমোদনহীনভাবে ভেসাল স্থাপন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রার বলেন, অবৈধভাবে স্থাপিত ভোসালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মৎস্যসম্পদ ও পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না।

কালের সমাজ/কে.পি

Link copied!