ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ এর একমাত্র ছেলে ফাইয়াজ আহামেদ গত শুক্রবার মধ্যবাজার এলাকায় এক ভয়াবহ মোটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন। প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন, পরে অসুস্থ ফাইয়াজকে ঢাকা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় ।
ফাইয়াজের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আবার ঢাকা পিজি হাসপাতালে (গওঈট) নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসারত। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। (১৭ সেপ্টেম্বর ২০২৬) বৃহস্পতিবার রাত ৯ টায় ফাইয়াজ আহমেদের সুস্থতা কামনায় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ফায়াজ আহমেদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কালিপুর বাজার জামে মসজিদের খতিব। এ সময় গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা ফায়াজ আহমেদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
কালের সমাজ/কে.পি

