ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

কালের সমাজ ডেস্ক | ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০১:১২ পিএম সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে বাড়ি ফেরার পথে মহাসড়কে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নিহত হয়েছে। বুধবার রাত ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত টুটুল রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে সে একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে সে ফিনল্যান্ড প্রবাসী।

 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রী বাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধু হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি।

 

কালের সমাজ/ সাএ 

 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!