ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কালের সমাজ ডেস্ক | মার্চ ৮, ২০২৫, ০৪:০২ পিএম পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আল আমিন (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় এলাকায় মেইন পিলার ৭৪৪-এর ৭ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাটি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাভুক্ত সীমান্ত এলাকায় সংঘটিত হয়।

নিহত আল আমিন একই উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়ার সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে আল আমিনসহ কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তে গরু আনতে যান। এসময় তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ভাটপাড়া ক্যাম্পের টহলরত সদস্যরা গুলি করে। সকালে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে আবালুপাড়া এলাকায় মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।


নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, মরদেহ হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

কালের সমাজ// এ.জে

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!