নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় যাত্রীবাহী মেঘলা পরিবহনের ধাক্কায় সিএনজি অটোরিক্সা চালক আক্তার হোসেন(৫৬) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অটোরিক্সার ২ যাত্রী।
শনিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী মৈকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক আক্তার হোসেন নারায়ণগঞ্জের সোনারগা থানাধীন কাচপুর উত্তর পাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ মোঃ জাহানুর আলী জানান, সকালে কাঁচপুর থেকে অটেরিক্সা চালক আক্তার হোসেন ২ জন যাত্রী নিয়ে ভুলতা উদ্দেশ্যে রওনা হয়। সড়কে মৈকুলী এলাকায় পৌছেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী মেঘলা পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায় অটোরিক্সাটি। এসময় গুরুতর আহত হয় চালক আক্তার হোসেন, যাত্রী মাসুদ আলম ও তার স্ত্রী মৌসুমী আক্তার। আশোপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আক্তার হোসেনকে মৃত বলে ঘোষনা দেন। গুরুতর আহত ২ যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে ইনচার্জ আরো জানান।
কালের সমাজ// এ.জে

