ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইনজীবী আলিফ হত্যায় ৩১ জনের নামে মামলা

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৩০, ২০২৪, ১১:৩৭ এএম আইনজীবী আলিফ হত্যায় ৩১ জনের নামে মামলা

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা হয়েছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন।

এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই আরেকটি মামলা করেছেন। ১১৬ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছিল।

গত মঙ্গলবারের ওই সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা তিনটি করে। এ তিন মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং ১ হাজার ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সংঘর্ষের ওই ঘটনায় গ্রেফতার ৩৮ জনের মধ্যে আইনজীবী হত্যায় ৯ জন জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।

কালের সমাজ/এ.স./আ.য
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!