ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে জনতা ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৬:৩৭ পিএম চট্টগ্রামে জনতা ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর’২৬ বৃহস্পতিবার জনতা ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক মতবিনিময় সভা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় অফিসের আওতাধীন সংশ্লিষ্ট নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান উপস্থিত শাখা ব্যাস্থাপকদের সিএসএমই খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখতে আহ্বান জানান।

কালের সমাজ/কে.পি

 

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!