অগ্রণী ব্যাংক পিএলসি.-এর ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম সার্কেলের ব্যবসায়িক পর্যালোচনা সভা ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার চট্টগ্রামের হোটেল সেন্টমার্টিনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম।
সভায় সরকারের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার চৎব-ঋরহধহপব ও জব-ঋরহধহপব ঋণ কর্মসূচি, ১:১:২ হারে ঈগঝগঊ ঋণ মঞ্জুরি ও বিতরণ, কৃষি ঋণ মঞ্জুরি ও বিতরণ, শ্রেণীকৃত ঋণ আদায়ের নির্দেশনা, বিশেষ পুনর্গঠন ও বিশেষ পুনঃতফসিল কার্যক্রমের অগ্রগতি, ঊঈখ, ইধহমষধ ছজ/ঈধংযষবংং লেনদেনসহ ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজসমূহ যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রতিটি শাখায় ন্যূনতম ২টি করে ঈগঝগঊ খাতে ঋণ বিতরণ, ঈধংযষবংং ইধহমষধফবংয কার্যক্রম বাস্তবায়ন এবং ইধহমষধ ছজ ঈড়ফব সম্প্রসারণে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এছাড়া ঘড় ঈড়ংঃ, খড়ি ঈড়ংঃ উবঢ়ড়ংরঃ আহরণ, খেলাপি ও অবলোপনকৃত ঋণ আদায় এবং ব্যাংকিং কার্যক্রমে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় চট্টগ্রাম সার্কেলের আওতাধীন অঞ্চলপ্রধান সহ ৭৮টি শাখার শাখা প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সার্কেলের উপমহাব্যবস্থাপক এ বি এম সাইফুদ্দিন খান চৌধুরী।
কালের সমাজ/কে.পি

