ঢাকা মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক লাফে ৭ গুণ পারিশ্রমিক রাশমিকার

বিনোদন ডেস্ক | জুন ২, ২০২৬, ০৩:২৬ পিএম এক লাফে ৭ গুণ পারিশ্রমিক রাশমিকার

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র থেকে শুরু করে বলিউড-উভয় ইন্ডাস্ট্রিতেই বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন রাশমিকা মান্দানা। অভিনয় দক্ষতা, পর্দায় উপস্থিতি এবং ধারাবাহিক সফলতার কারণে নির্মাতা ও প্রযোজকদের কাছে তিনি এখন অন্যতম কাঙ্ক্ষিত ও ব্যস্ততম তারকাদের একজন।

আর এই বিপুল জনপ্রিয়তার প্রভাব পড়েছে তাঁর পারিশ্রমিকেও। কন্নড় চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন রাশমিকা মান্দানা। তবে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এ শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান।

আল্লু অর্জুন-এর বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়ায় এবং রাতারাতি তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বর্তমানে একটি সিনেমার জন্য রাশমিকা প্রায় ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। যদি তথ্যটি সত্য হয়, তাহলে এটি হবে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘পুষ্পা’-র প্রথম কিস্তিতে ২ কোটি রুপি নিয়েছিলেন কিন্তু ছবিটির সাফল্যের পর রাশমিকা একটি সিনেমার জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন।

সেই তুলনায় বর্তমানে তাঁর পারিশ্রমিক প্রায় সাত গুণ বেড়েছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনয়শিল্পীও ছিলেন রাশমিকা মান্দানা। ছবিটির জন্য তিনি ১৫ কোটিরও বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ছবিটি তাঁকে উত্তর ভারতীয় দর্শকদের কাছেও জনপ্রিয় করে তোলে।

 

কালের সমাজ/ওজি

Link copied!