ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন বিমানের ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তাকে উদ্ধারের দাবি করা হলেও এখনও ইরানে ভয়াবহ বিপদে রয়েছে মার্কিন স্পেশাল ফোর্স।
দেশটির সরকারি সূত্রের বরাতে রোববার (০৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সরকারি সূত্র জানিয়েছে, ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে খুঁজে পাওয়া গেলেও তাকে এখনো দেশটির বাইরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
সূত্রটি জানিয়েছে, ভূপাতিত এফ-১৫ই ঈগল স্ট্রাইক যুদ্ধবিমানের ওই সদস্যকে শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালানো হয়, তবে এ সময় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ওই বিমানসেনা এখনো ইরানের ভেতরেই রয়েছেন। চলমান সংঘাতের কারণে তার এবং উদ্ধারকারী দলের জন্য ঝুঁকি এখনো রয়ে গেছে।
মার্কিন সামরিক পরিভাষায় ‘এয়ারম্যান’ শব্দটি নারী বা পুরুষ উভয় ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। ফলে উদ্ধার হওয়া ক্রু নারী নাকি পুরুষ তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে বিমানটি ভূপাতিত করতে পারলেও এর পাইলট নিরাপদে বের হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন স্পেপাল ফোর্স। অভিযোগ উঠেছে, ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের হামলার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
রোববার (০৫ এপ্রিল) সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, দুই দিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সূত্রটির দাবি, সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। তাদের ধারণা ছিল, পাইলট ওই এলাকায় অবস্থান করছিলেন।
এছাড়া যুক্তরাষ্ট্র তাদের আরেকজন ফ্লাইট ক্রু সদস্যকেও খুঁজছে বলে দাবি করা হয়। ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।
কালের সমাজ/এসআর

