ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শাহজালালে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি সোনা

বিশেষ প্রতিনিধি | জুলাই ১৯, ২০২৬, ০৭:১৪ পিএম শাহজালালে  ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি সোনা
সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজে  একটি ফলের বাক্সের  (ক্যারেট) ভেতরে বিশেষভাবে গোপন করা কমপক্ষে ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে একটি গোয়েন্দা সংস্থা।

রোববার (১৯ জুলাই) পরিচালিত অভিযানে স্বর্ণ চালান আটক করে  মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউসের যৌথ দল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্র বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট পরিমাণ অন্তত ১৬ কেজি বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  এছাড়া স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে।

ঢাকা কাস্টমস জানায়, ডিক্লারেশন দেওয়া ছিল ফল হিসেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।  

অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এ স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল। পরে, অভিযান চালিয়ে এসব স্বর্ণের চালান জব্দ করা হয়।
কালের সমাজ/ এএইচবি 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!