ঢাকা সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ৯, ২০২৬, ০১:৩৭ পিএম ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের রয়্যাল হাইনেস দ্য ডাচেস অব এডিনবরা সোফি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সাক্ষাৎকালে তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় হয়। এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।

কালের সমাজ/এসআর

Link copied!