ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ৬, ২০২৫, ০৫:০৬ পিএম এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ মাসে ১২ কেজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ১ হাজার ৪৫০ টাকা রাখা হয়েছে, অর্থাৎ দাম অপরিবর্তিত রয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিইআরসি নতুন এ মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জানায়, এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া গত ৩ মার্চ সেই মাসের জন্য প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩১ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ পয়সা বাড়িয়ে মূসকসহ নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৪ পয়সা।

 

কালের সমাজ// এ.জে

Link copied!