ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এআইয়ের ভবিষ্যদ্বাণী

কালের সমাজ ডেস্ক | জুলাই ১৫, ২০২৬, ০২:৫৬ পিএম আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে এআইয়ের ভবিষ্যদ্বাণী

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডকে হারিয়ে। পুরো টুর্নামেন্টে দলের নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। পাশাপাশি জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছেন।

অন্যদিকে ইংল্যান্ড ডিআর কঙ্গো, মেক্সিকো ও নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। মিডফিল্ডে জুড বেলিংহাম দুর্দান্ত ছন্দে থাকলেও টানা কঠিন ম্যাচ খেলার কারণে কিছুটা শারীরিক ক্লান্তি এবং রক্ষণভাগে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুপস্থিতি দলটির জন্য চিন্তার কারণ হতে পারে।

কী বলছে এআই?
কৃত্রিম বুদ্ধিমত্তার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ গোলে সমতায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। এরপর অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ২-১ ব্যবধানে জয় তুলে ফাইনালে উঠবে বলে পূর্বাভাস দিয়েছে এআই। পূর্বাভাসে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৮ শতাংশ, আর ইংল্যান্ডের সম্ভাবনা ৪২ শতাংশ।

কালের সমাজ/এসআর

Link copied!