ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর হাত থেকে পরিবেশ পদক নিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর

কালের সমাজ ডেস্ক | জুলাই ৯, ২০২৬, ০৪:৩৮ পিএম প্রধানমন্ত্রীর হাত থেকে পরিবেশ পদক  নিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর
ছবি সংগ্রহ

 পরিবেশ বিষয়ক গবেষণা প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য গবেষণা প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক . আবদুস সালাম জাতীয় পরিবেশ পদক ২০২  লাভ করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই)   বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস  জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এই পদক তুলে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক . আবদুস সালাম পরিবেশ, বায়ু দূষণ প্রযুক্তি বিষয়ে প্রায় ২৫ বছর যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন।

বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন জনস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করে তিনি বাংলাদেশের বায়ুর মানোন্নয়ন, দূষণের উৎস শনাক্তকরণ এসংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে। অধ্যাপক . আবদুস সালাম দেশ-বিদেশে অসংখ্য সম্মেলন কর্মশালায় অংশগ্রহণ করেন এবং ১৫০টিরও বেশি থিসিস তত্ত্বাবধান করেন।

 জাতীয় পরিবেশ পদক লাভ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাগণ প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-কে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর জন ব্যক্তি ৩টি প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক ২০২৫ প্রদান করা হয়েছে।

কালের সমাজ/এএইচবি

Link copied!