ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

আজ চিত্রনায়ক জয় চৌধুরী‍‍`র জন্মদিন

জামাল সিকদার | জুলাই ১৫, ২০২৬, ০২:০৫ পিএম আজ চিত্রনায়ক জয় চৌধুরী‍‍`র জন্মদিন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরীর জন্মদিন আজ। গত ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির  ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে জয় চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত হয় ।

জয় চৌধুরী একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ২০১২ সালে এক ‘জবান’ সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। তিনি ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘আজব প্রেম’ এবং ‘অন্তর জ্বালা’র জন্য সর্বাধিক পরিচিত।

২০১৪ সালে তার অভিনীত চলচ্চিত্র ‘ভালবাসলে দোষ কি তাতে’ ও ‘হিটম্যান’ ও ‘ক্ষণিকের ভালোবাসা’ মুক্তি পায়। ২০১৫ সালে তার অভিনীত চলচ্চিত্র ‘চিনিবিবি’ ও ‘আজব প্রেম’ মুক্তি পায়। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। চলচ্চিত্রটিতে দুলাল চরিত্রে তার অভিনয় দর্শকদের নিকট প্রশংসিত হয়।

No photo description available.

জয় চৌধুরী বাংলাদেশের মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন । তিনি অলিউল ইসলাম এবং রওশনারা ইসলামের পুত্র । জয় চৌধুরী ৪ ডিসেম্বর, ২০১৩ সালে অভিনেত্রী কাজী রোমানা ইসলাম নীড়কে বিয়ে করেন ।

২০২২ তাদের পুত্র সন্তান এর বাবা হন । জয় চৌধুরী শৈশব কাটিয়েছেন বাবা-মায়ের সাথে মাগুরায় । জয় চৌধুরী ইউওডিএ (বিবিএ) থেকে স্নাতক এবং এশিয়ান বিশ্ববিদ্যালয় (এমবিএ) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি  অভিনেতার পাশাপশি চলচ্চিত্র প্রযোজক, উদ্যোক্তা এবং ব্যবসায়ী।

কালের সমাজ/এসআর

Link copied!