ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তানজিদের ব্যাটে ভর করে সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | জুলাই ১৯, ২০২৬, ০৯:৩২ পিএম তানজিদের ব্যাটে ভর করে সিরিজ জয় বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের তৃতীয় বা শেষ টি-টোয়েন্টিতে তানজিদ হাসানের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। এতে সিরিজও জিতে নেয় টাইগাররা।

বুলাওয়ে সিরিজ নির্ধারিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে নেয় বাংলাদেশ।

তানজিদ তামিমের দায়িত্বশীল ফিফটিতে ৪ উইকেটে জিতে সিরিজ নিজের করে নেয় সফরকারীরা।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৫ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। তিন নম্বরে উইকেটে আসা পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি করেন তানজির হাসান তামিম। ২২ বলে ২৪ রান করে ইমন ফিরলে ভাঙে তাদের ৫৫ রানের জুটি।

এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে লড়াই চালিয়ে যান তামিম। তবে ব্যাটিং করতে থাকা হৃদয় দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ১৯ বলে ২৪ রান করে ফেলেন টাইগারদের নেতৃত্ব দেওয়া হৃদয়। ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত দ্রুত ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ।


তবে বাংলাদেশের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তামিম। তুলে নিয়েছেন টি-২০ ক্যারিয়ারের আরো একটি ফিফটি। শেষ পর্যন্ত ৫৮ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তানজিদের ব্যাটে ভর করে সিরিজ জয় বাংলাদেশের।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা, ব্রাড ইভান্স ও সিকান্দার রাজা।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৩/৭ (বেনেট ৪৭, মারুমানি ৪, মায়ার্স ৭৩, রাজা ৩, বার্ল ৭, ইভান্স ১, মাডান্ডে ০, শুমা ৪*, মাপোসা ০*; তাসকিন ৪-০-১৬-০, মেহেদি ৪-০-৩১-১, সাইফ উদ্দিন ৪-০-৩৫-২, রিশাদ ৪-০-২৮-১, সাকলাইন ৪-০-৩১-১)

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৪/৬ (সাইফ হাসান ৪, তানজিদ ৬৬*, পারভেজ ২২, হৃদয় ২৪, ইয়াসির ১০, মোসাদ্দেক ১, সাইফ উদ্দিন ০, শেখ মেহেদি ৪*; এনগারাভা ৪-০-২০-২, মুজারাবানি ৪-০-১৭-০, ইভান্স ৩.৪-০-২৬-২, রাজা ৪-০-৩৮-২, মাপোসা ২-০-২১-০, বার্ল ১-০-৮-০, বেনেট ১-০-১১-০)।

কালের সমাজ/কে.পি

 

Link copied!