ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

ঢাকায় শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৭, ২০২৫, ০৭:২৪ পিএম ঢাকায় শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।

 

রাবি মেইন গেটে আধা ঘণ্টা অবস্থানের পর নগরের তালাইমারি মোড়ে আন্দোলনকারী রুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন তাঁরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে যানজট সৃষ্টি হয়।

 

আন্দোলনকারীরা ‍‍`দশম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর‍‍`,  ‍‍`কোটা না মেধা, মেধা মেধা‍‍`, ‍‍`আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠায় নাই‍‍`, ‍‍`আমাদের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই‍‍`, ‍‍`পুলিশ দিয়ে হামলা, চলবে না চলবে না‍‍`, ‍‍`প্রকৌশলের অধিকার, আমাদের অঙ্গিকার‍‍`, ‍‍`সিন্ডিকেটের দুই গালে, জুতা মারো তালে তালে‍‍`সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

 

শিক্ষার্থীরা বলেন, পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসব হামলার তদন্ত করে বিচার নিশ্চিত ও প্রকৌশলীদের যৌক্তিক তিন দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান তাঁরা।

 

কালের সমাজ/ চা. রা বি./ সাএ

 

Link copied!