ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

গভীর রাতে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২০, ২০২৫, ১১:০৩ এএম গভীর রাতে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সাত দিনের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মির্জা ফখরুল গুলশানে একটি বৈঠকে অংশ নেন রাত ১১টা পর্যন্ত। এরপর অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ তাকে হাসপাতালে নিয়ে যান। অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি হওয়ার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

ড. জাহিদ রাত ২টা ২০ মিনিটে জানান, “আলহামদুলিল্লাহ, উনি এখন অনেকটা ভালো আছেন।”

 

কালের সমাজ/এ.কু/সাএ
 

Link copied!