ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

বনানীতে বাস উল্টে ৪২ জন আহত

কালের সমাজ ডেস্ক | মার্চ ২৮, ২০২৫, ১২:৫০ পিএম বনানীতে বাস উল্টে ৪২ জন আহত

রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিক পরিবহনের একটি পরিস্থান বাস দুর্ঘটনার শিকার হয়ে উল্টে যায়, এতে ৪২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে বাসটি রয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

 

 

কালের সমাজ//এ.জে
 

Link copied!