নোয়াখালী থেকে প্রদর্শিত ছবির ৫ জনসহ মোট ৮ জন দুর্যোগের একদিন আগে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ভ্রমণের উদ্দেশ্যে যান। তারা লামায় প্রবেশের সময় চেকপোস্টে নিজেদের পরিচয় নিবন্ধন (এন্ট্রি) করেননি বলে জানা গেছে শুক্রবার (১০ জুলাই) দুপুরে গত ৩–৪ দিন অতিবাহিত হলেও তাদের কারও সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি।
এ কারণে স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। যদি কেউ তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত তাদের পরিবারের সঙ্গে অথবা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছেন স্বজনেরা। নিখোঁজের স্বজন লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। আপনার একটি তথ্য একটি পরিবারের দুশ্চিন্তা দূর করতে পারে। অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন। খোঁজ পেলে যোগাযোগ করুন: ০১৫১৬৩৫৯৩৬০/ ০১৮২৯৮৬১২৬১নম্বরে।
কালের সমাজ/কে.পি

