ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

আসিফের তত্ত্বাবধানে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের থিম সং

কালের সমাজ ডেস্ক | ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:৫২ এএম আসিফের তত্ত্বাবধানে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের থিম সং

দেশের অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের জন্য তৈরি হলো নতুন একটি থিম সং। আর এ থিম সংটি গেয়েছেন এই সময়ের জনপ্রিয় ৮ সংগীতশিল্পী। তারা হলেন- সোহেল মেহেদী, রাজীব, মুহিন, পুলক, ঝিলিক, পূজা, রিমি ও ইপা।

তরুণ মুন্সীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। আর গানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর।

গানটি প্রসঙ্গে তিনি বলেন, এটি অনূর্ধ্ব উনিশ ক্রিকেট টিমকে উৎসাহ দেয়ার জন্য তৈরি। গানটির কথা-সুর দুর্দান্ত হয়েছে। আমার বিশ্বাস গানটি দলকে উজ্জীবিত যেমন করবে তেমনি দর্শকদেরও উন্মাদনায় ভাসাবে।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী ঝিলিক বলেন, গানটি সত্যিই খুব সুন্দর হয়েছে। দলকে উজ্জীবিত করতে একেবারে অন্যরকমভাবে এর কথা ও সুর করা হয়েছে। আমরা সবাই খুব আনন্দ নিয়ে গেয়েছি। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

কালের সংবাদ/এসআর

Link copied!